header

header

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার সময় ধরে ২২ বাংলাদেশীর মৃত্যু

 গভীর সমুদ্র থেকে জীবিত ফেরত এসেছে এই ছেলেটি..তার ভাষ্য শুনলে মাথা খা-রা-প হয়ে যাবে..

সাগর থেকে জীবিত উদ্ধার হওয়া এই ভাইয়ের মুখে বলা কথাগুলো😓


লিবিয়া থেকে মোট রওনা দিয়েছিল ৪৩ জন..এর মধ‍্যে ৩৮ জন বাংলাদেশি..১ জন কিশোরগঞ্জের আর বাকি সবাই সিলেট অঞ্চলের..


গন্তব্য গ্রীস..চুক্তি হয়েছিলো বড় নৌকায় উঠাবে..কিন্তু সাগর পাড়ে নিয়ে ছোট প্লাস্টিকের নৌকায় উঠিয়ে দেয় ৪৩ জনকে..


২ দিন লাগার কথা ছিল..সেই অনুযায়ী কিছুটা প্রস্তুতি ছিল..কিন্তু পথ ভুলে গভীর সমুদ্রের দিকে চলে যায়..ফলে দিকভ্রান্ত হয়ে ঘুরতে থাকে..২ দিন পর পানি ও খাবার ফুরিয়ে যায়..মানুষ সব দূর্বল হতে থাকে..


তৃতীয় দিন থেকে মানুষ ম-র-তে শুরু করে..ছোট নৌকায় ৪৩ জন মানুষ এর মধ‍্যে আবার নিজেদের ভাই ব্রাদারদের মৃ-ত লা-শ..নিজের পেটে নাই খাবার..পিপাসায় ম-রে গেলেও নাই খাবার পানি..রাত দিন সব সমান..এমন অবস্থায় তাদের পরিস্থিতি কেমন ছিল..কল্পনা করেন তো..


এমন পরিস্থিতিতেও ভাই বন্ধুদের লা-শ কোলের উপর রেখেছে ২ দিন..ইচ্ছে ছিল কিনারায় পৌঁছাতে পারলে কবর দিয়ে দিবে..কিন্তু সমুদ্রের লোনা পানির কারণে দ্রুত প-চে গিয়ে গ-ন্ধ বের হওয়া শুরু হয়..


এদিকে নিজেরা প্রত‍্যেকে দূর্বল হতে শুরু করে..তখন বাধ‍্য হয়ে সব লা-শ পানিতে ফেলে দেয়..


৬দিন এভাবে ঘুরতে থাকার পর গ্রীসের কোস্টগার্ডের নজরে পড়ে..তারা এসে এদের উদ্ধার করে..একে একে ১৮ জন নিজেদের কোলে মা-রা যায়..


এদের সবাইই বাংলাদেশী..ভ-য়-ঙ্ক-র পার্ট হচ্ছে..এভাবে ইউরোপ পাড়ি দেয়ার জন‍্য লিবিয়া উপকূলবর্তী এলাকায় এখনো হাজার হাজার বাংলাদেশি অপেক্ষা করছে..


ভাই..যার এই পথের যাত্রী আছেন আপনাদের পা-য়ে ধরি..মাইন্ড বদলান..চলে আয়..এই পথে যাস নে..পয়সাই সব কিছু না..দেশে অটো চালিয়ে ডাল ভাত খাওয়ার মধ্যেও সুখ আছে..মর্যাদা আছে..টাকার জন‍্য নিজেদের এভাবে পশুর মত বানাসনে..প্লিজ ফিরে আসেন 😓

সুনামগঞ্জের তরুণ সায়েকের শেষ কথা ছিলো এটি:

নিহত সায়েক আহমেদের মামার কাছে তার শেষ বার্তা টি😓

লিবিয়া থেকে গ্রীস যাওয়ার সময় সায়েকের শেষ মেসেজ ছিলো—

“মামা, আমি সায়েক...

কিতা করলায়?

আজিজে কিতা করল?

গেম ওইত নায়...

যদি আমারে তোমরা জিন্দা দেখতে চাও, আমারে ইন থাকি নেওয়ায়...”


এই কয়েকটা লাইনের মধ্যেই লুকিয়ে আছে এক তরুণের আতঙ্ক, অসহায়ত্ব আর বাঁচার আকুতি।

স্পষ্টতই বোঝা যাচ্ছে দা*লা%ল যে প্রতিশ্রুতি দিয়ে তাকে নিয়ে গিয়েছিল, সেই কথা রাখেনি।


স্বপ্ন দেখিয়ে, ভালো জীবনের লো*ভ দেখিয়ে—

এভাবেই অসংখ্য তরুণকে মৃ%ত্যু*র মুখে ঠেলে দিচ্ছে এই মানবপা*চার চক্র।

No comments

Powered by Blogger.